Hunger Strike By Udayan Guha

মমতার সমর্থনে ২৪ ঘণ্টার অনশনে মন্ত্রী উদয়ন গুহ, নির্বাচন কমিশনকে নিশানা, পাল্টা খোঁচা দিল বিজেপি

দিনহাটা মহকুমা শাসকের দফতরের সামনে উদয়নের নেতৃত্বে গণঅনশনে হাজির হয়েছেন প্রায় ২০০ নেতা-কর্মী। দিনহাটার বিধায়ক উদয়ন জানান, ‘বিবেচনাধীন’ দেখিয়ে রাজ্যের ৬০ লক্ষ ভোটারকে নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে কমিশন। বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৪:০৭
Share:

দিনহাটায় অনশনমঞ্চে উদয়ন গুহ। —নিজস্ব ছবি।

ভোটের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে। অন্য দিকে, এসআইআর ইস্যুতে কলকাতায় তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের ধর্না সোমবার চতুর্থ দিনে পড়েছে। দলীয় নেত্রীর অবস্থানকে সমর্থন করে এবং কমিশনকে তোপ দেগে ২৪ ঘণ্টার অনশনে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

Advertisement

সোমবার পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের সীমান্তবর্তী কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শাসকের দফতরের সামনে উদয়নের নেতৃত্বে গণঅনশনে হাজির হয়েছেন প্রায় ২০০ নেতা-কর্মী। দিনহাটার বিধায়ক উদয়ন জানান, ‘বিবেচনাধীন’ বলে রাজ্যের ৬০ লক্ষ ভোটারকে নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে কমিশন। বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধু তাঁর বিধানসভা এলাকাতেই ৩৬ হাজার ভোটারকে ‘বিবেচনাধীন’ করেছে কমিশন। ‘ভুল ভাবে’ এসআইআর প্রক্রিয়া করার ফলে অনেক মানুষ নিজেকে শেষ করে দিয়েছেন। এই সমস্ত কিছুর প্রতিবাদে সোমবার থেকে ২৪ ঘণ্টার অনশনে বসেছেন তিনি।

দু’দিন আগেই সমাজমাধ্যমে পোস্টে উদয়ন অনশনে বসার কথা জানিয়েছিলেন। সোমবার উদয়নের অনশনমঞ্চে হাজির হয়েছেন জেলার তৃণমূল নেতৃত্বের বড় অংশ। তবে আর কেউ অনশনে বসছেন কি না, স্পষ্ট নয়।

Advertisement

তৃণমূলের অভিযোগ, সাধারণ মানুষকে চূড়ান্ত ভোটার তালিকায় বিবেচনাধীন হিসাবে উল্লেখ করে হয়রানি করছে নির্বাচন কমিশন। আতঙ্কিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কেউ কেউ। জীবিত থাকলেও অনেক ভোটারকে ‘মৃত’ ঘোষণা করা হয়েছে। এ জন্য বিজেপি এবং কমিশনকে কাঠগড়ায় তুলেছেন উদয়নেরা।

উল্লেখ্য, কোচবিহার জেলায় প্রায় ২ লক্ষ ৩৫ হাজার মানুষের নাম চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ হিসাবে রয়েছে। বিধানসভা ভোটের আগে সবক’টি নিষ্পত্তি হবে কি না, তা নিয়ে ঘোর সংশয়ে উদয়নেরা। তিনি বলেন, ‘‘অবিলম্বে বিবেচনাধীন সকলের নাম ভোটার তালিকায় তুলতে হবে। রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছে। তাই ঠিক করেছি, সোমবার থেকেই আন্দোলন করব। আমি নিজে অনশন আন্দোলনে রয়েছি। দলের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি থেকে শুরু করে কর্মীরাও এই আন্দোলনে রয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement