প্রত্যুষা বাজারে গুলিবিদ্ধ যুবক

এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটায়। মঙ্গলবার সন্ধ্যায় দিনহাটা থানার প্রত্যুষা বাজার লাগোয়া বাবুপাড়া এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, জখম যুবকের নাম ওসমান আলি। বয়স ২৭ বছর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০১:৫৩
Share:

এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটায়। মঙ্গলবার সন্ধ্যায় দিনহাটা থানার প্রত্যুষা বাজার লাগোয়া বাবুপাড়া এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, জখম যুবকের নাম ওসমান আলি। বয়স ২৭ বছর। বাড়ি ওই থানা এলাকার ধাপরাহাট গ্রামে। এদিন সকালে বাড়িতে ব্যাক্তিগত কাজের জন্য কোচবিহারে আসবেন জানিয়ে বেরিয়ে ছিলেন।

Advertisement

তাঁর সঙ্গে এক বন্ধুরও যাওয়ার কথা ছিল। এদিন সন্ধ্যায় প্রত্যুষা বাজারের কাছে যুবকের চিৎকার শুনে লোকজন ছুটে যান। এলাকার বাসিন্দারাই জখম ওই যুবককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করান। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “ কোমরের কাছে গুলির আঘাত লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তার অস্ত্রোপচার করাতে হবে বলে খবর এসেছে। তদন্ত চলছে।”

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পরিচিত কারও সঙ্গে বিরোধের জেরে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালান হয়েছে। ত্রিকোণ প্রেমের কোন ব্যাপার না অন্য কোন বিবাদ ঘটনার নেপথ্যে রয়েছে সে ব্যাপারেও খোঁজখবর নিচ্ছেন পুলিশের তদন্তকারী অফিসাররা। ওই ঘটনায় সন্দেহভাজন এক যুবকের ব্যাপারে খোঁজখবর শুরু হয়েছে। ঘটনার খবর পেয়ে জখম যুবককে দেখতে হাসপাতালে যান দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। বিধায়ক বলেন, “ বাবুপাড়া এলাকায় আমার বাড়ির সামনেই ওই যুবক কাতরাচ্ছে জানার পর ঘটনাস্থলে যাই। পরে হাসপাতালেই যাই। দিনহাটায় এমন ঘটনা আগে হয়েছে বলে জানা নেই। পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।” পুলিশের সন্দেহ, অন্যত্র গুলিবিদ্ধ করে গাড়িতে নিয়ে এসে যুবককে সেখানে ফেলে যান অভিযুক্তরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement