একসঙ্গে উন্নয়নে নজর দুই দফতরের

পর্যটনের গুরুত্ব নিয়ে যৌথভাবে কাজ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও পর্যটন দফতর। ইতিমধ্যে আলিপুরদুয়ার জেলায় একাধিক প্রকল্প গ্রহণ করেছে পর্যটন দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ০১:০৬
Share:

পর্যটনের গুরুত্ব নিয়ে যৌথভাবে কাজ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও পর্যটন দফতর। ইতিমধ্যে আলিপুরদুয়ার জেলায় একাধিক প্রকল্প গ্রহণ করেছে পর্যটন দফতর। পর্যটকদের সুবিধের জন্য রেল মন্ত্রকের কাছে পুজোর সময় ট্রেনগুলিতে বাড়তি কামরা দেওয়ার সঙ্গে নতুন ট্রেন চালানোর দাবি পেশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে কোর্ট মোড়ের কাছে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় অনুষ্ঠানে আলাদা আলাদা সময়ে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের তিন মন্ত্রী উত্তরঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, পর্যটন মন্ত্রী গৌতম দেব ও আদিবসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুর।

Advertisement

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ট্রেনগুলিতে পুজোর মরসুমে ওয়েটিং লিস্ট কোথাও ৩০০ কোথাও ৫০০ ছাড়িয়েছে। আমার রেল মন্ত্রকের কাছে আবেদন করেছি পুজোর সময় ট্রেন গুলিতে বাড়তি কামরা দিতে পাশাপাশি নতুন একটি ট্রেন দিতে। চেষ্টা চলছে পুজোর আগে এয়ার ইন্ডিয়ার ৪২ সিটের একটি এটিআর বিমান কোচবিহার থেকে চালানোর। যাতে পর্যটকদের সুবিধে হয়।” মন্ত্রী আরও জানান, ইতিমধ্যে আলিপুরদুয়ার মহিলা কলেজের জন্য ৪ কোটি ৩৭ লক্ষ টাকা বিবেকানন্দ কলেজের উন্নয়ন জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। শীঘ্র শহরের রবীন্দ্রভবন তৈরি হবে।

উত্তরবঙ্গে কেরলে মতো হাউসবোট রাখার পরিকল্পনা জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “চিলাপাতায় চারটি হাউসবোটের জন্য দরপত্র ডাকা হয়েছে। কেরলে যে ধরনের হাউসবোট থাকে তেমন হাউসবোটই রাখা হবে চিলাপাতার বানিয়া নদীতে। সৌন্দর্যায়ন ও হোম-ট্যুরিজমকে উৎসাহ দেওয়া হচ্ছে।’’ আলিপুরদুয়ারের ট্যুর অপারেটর অ্যাশোসিয়েশনের সহ সভাপতি বিপ্লব দে-র মতে, ‘‘পরিকাঠামো হলে আগামী দিনে পর্যটন ডুয়ার্সের কর্মসংস্থানের অন্যতম দিশা দেখাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement