পরিত্যক্ত ছোট গাড়ি থেকে উদ্ধার করা প্রায় ৯০ কেজি গাঁজা নিয়ে রহস্য দানা বেঁধেছে। শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহর লাগোয়া মোহিতনগর সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে পড়ে থাকা থেকে ওই গাড়ি আটক করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, জানা গিয়েছে, দুপুর থেকে একটি ছোট গাড়ি রাস্তার পাশে পড়ে থাকায় স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কে টহলদারি পুলিশকে ফোন করে খবর দেন। পুলিশ জানিয়েছে উদ্ধার করা গাঁজার দাম প্রায় ১ লক্ষ টাকা। গাড়ির মালিক ও চালকের খোঁজে তল্লাসি চলছে বলে জানিয়েছে পুলিশ।