আগ্নেয়াস্ত্র সমেত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে ইংরেজবাজারের ঝলঝলিয়ার ঘটনা। রবিবার ধৃতকে পুলিশ পেশ করেছে মালদহ জেলা আদালতে।পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মিঠু চৌধুরী। সে ইংরেজবাজারের ঝলঝলিয়া এলাকারই বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ। পুলিশের প্রাথমিক অনুমান, ছিনতাই এর উদ্দেশ্যে সে এলাকায় ঘোরাফেরা করছিল। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।