ন্যায্য দাম না পেয়ে চা পাতা পুড়িয়ে দিয়েছেন এক চাষি। বুধবার চোপড়ার ধনিহাট এলাকার ঘটনা। অভিযোগ, বিধাননগরের একটি চা কারখানার কর্তৃপক্ষ তাঁর পাতার দাম ২ টাকা কেজির বেশি দিতে রাজি না হওয়ায় ফিরে যান তিনি। বুধবার সকালে সেই পাতা ফেলে পুড়িয়ে দেন। উত্তর দিনাজপুরের জেলাশাসক তথা চা পর্ষদের মনিটরিং টিমের চেয়ারম্যান রণবীর কুমার বলেন, ‘খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’’