চালু টয়ট্রেন

আজ, শুক্রবার থেকে ফের নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন চলাচল শুরু হচ্ছে। রেল সূত্রের খবর, আপাতত ‘প্যাসেঞ্জার স্পেশাল’ হিসেবে তা চালু হচ্ছে। বিষয়টি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পরে আনুষ্ঠানিক ভাবে ট্রেন চলাচল শুরু হবে। একসময়ে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সরাসরি টয় ট্রেন চলাচল করলেও, ২০১১ সালে ধসের কারণে লাইন ভেঙে যাওয়ায় তা বন্ধ হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০৩:১৮
Share:

আজ, শুক্রবার থেকে ফের নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন চলাচল শুরু হচ্ছে। রেল সূত্রের খবর, আপাতত ‘প্যাসেঞ্জার স্পেশাল’ হিসেবে তা চালু হচ্ছে। বিষয়টি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পরে আনুষ্ঠানিক ভাবে ট্রেন চলাচল শুরু হবে। একসময়ে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সরাসরি টয় ট্রেন চলাচল করলেও, ২০১১ সালে ধসের কারণে লাইন ভেঙে যাওয়ায় তা বন্ধ হয়ে যায়। বছর খানেক আগে কয়েকটি এলাকায় লাইন সারিয়ে ট্রেন চালানো শুরু হলেও, এনজেপি থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বিক্ষিপ্ত ভাবে চললেও সরাসরি এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত ট্রেন চলাচল বছর চারেক ধরেই বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে যাত্রী নিয়েই এনজেপি থেকে টয়ট্রেন চলাচল শুরু করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement