গাঁজা পাচারের সময় ১৫ কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করেছে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। শনিবার গভীর রাতে গোয়ালপোখর পাঞ্জিপাড়ার লাড়ুখোয়া এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। একটি ছোট গাড়িও আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ হানাদ। বাড়ি ইসলামপুর থানার ছোট পাটনা এলাকাতে। অপর ব্যক্তির নাম সন্তোষ পাশোয়ান। তার বাড়ি শান্তিনগর এলাকাতে।