দাম নিয়ে ক্ষোভ

চা পাতার কম দাম মিলছে, এই অভিযোগে উত্তেজনা ছড়াল চোপরাতে। তিনটি চা কারখানায় হামলা চালানোর অভিযোগ উঠেছে ছোট চা চাষিদের বিরুদ্ধে। শুক্রবার সকালে হামলা চালানোর সময়ে কারখানার কর্মীদেরও নিগ্রহ করা হয় বলে অভিযোগ।

Advertisement
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫০
Share:

চা পাতার কম দাম মিলছে, এই অভিযোগে উত্তেজনা ছড়াল চোপরাতে। তিনটি চা কারখানায় হামলা চালানোর অভিযোগ উঠেছে ছোট চা চাষিদের বিরুদ্ধে। শুক্রবার সকালে হামলা চালানোর সময়ে কারখানার কর্মীদেরও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। চা কারখানার মালিকদের অভিযোগ, দু’শোরও বেশি চা চাষি এ দিন হামলা চালিয়েছে। চা কারখানার সিসি ক্যামেরাও ভাঙচুর চালায় বলে অভিযোগ। ইসলামপুরের এসডিপিও বৈভব তেওয়ারি বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনও অভিযোগ জমা পড়েনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement