পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে. শনিবার সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শের মহম্মদ (৪৫)। তাঁর বাড়ি গোয়ালপোখর থানার পূর্ব চিরাকুট এলাকায়। গত বৃহস্পতিবার রাতে জাতীয় সড়ক ধরে বাড়ি যাচ্ছিলেন তিনি। কিসানগঞ্জ অভিমুখী একটি ছোট গাড়ি তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কিসানগঞ্জ পরে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে তাঁকে বাড়ি ফিরিয়ে আনলে শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, গাড়িটি পলাতক। তাঁর খোঁজেও তল্লাশি চলছে।