দফতরে ধর্না

কুমলাই গ্রামে ইন্দিরা আবাস নিয়ে পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার বিডিও অফিসে ধর্না দিলেন গ্রামবাসীরা। গ্রামের বাসিন্দা সহিদুল ইসলাম, খাদিমুল ইসলামদের কথায় ইন্দিরা আবাস যাদের পাওয়া উচিত তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

Advertisement
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৫ ০২:৩২
Share:

কুমলাই গ্রামে ইন্দিরা আবাস নিয়ে পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার বিডিও অফিসে ধর্না দিলেন গ্রামবাসীরা। গ্রামের বাসিন্দা সহিদুল ইসলাম, খাদিমুল ইসলামদের কথায় ইন্দিরা আবাস যাদের পাওয়া উচিত তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ন্যায্যদের বঞ্চিত করছে বলেও অভিযোগ করেন তাঁরা। তবে যাবতীয় অভিযোগ উড়িয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান বাদশা আহমেদ। বিডিও ভূষণ শেরপা পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement