নতুন কটেজ

ডুয়ার্সের টিলাবাড়ি, বাতাবাড়ি এই দুটি এলাকায় কটেজ চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম। শনিবার শিলিগুড়িতে এ কথা, জানান নিগমের ম্যানেজিং ডিরেক্টর সি মুরুগন। তিনি বলেন, ‘‘৭০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি কাজ ডিসেম্বরের মধ্যে সেরে ওই কলেটগুলি চালুর চেষ্টা চলছে। অন্যদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীনে থাকা এলাকাতেও পর্যকদের টানতে কটেজ তৈরি হচ্ছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৫ ০২:৫২
Share:

ডুয়ার্সের টিলাবাড়ি, বাতাবাড়ি এই দুটি এলাকায় কটেজ চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম। শনিবার শিলিগুড়িতে এ কথা, জানান নিগমের ম্যানেজিং ডিরেক্টর সি মুরুগন। তিনি বলেন, ‘‘৭০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি কাজ ডিসেম্বরের মধ্যে সেরে ওই কলেটগুলি চালুর চেষ্টা চলছে। অন্যদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীনে থাকা এলাকাতেও পর্যকদের টানতে কটেজ তৈরি হচ্ছে।’’ নিগম সূত্রে জানা গিয়েছে, সেখানে মোট ৬টি কটেজ তৈরি হবে। ২২টি ঘর থাকবে। দুটি কলেজে ৬ টি করে এবং বাকিগুলিতে ৪টি করে থাকার ঘরের ব্যবস্থা হবে। ওই কাজের জন্য বন দফতরই জায়গা দিয়েছে। পর্যটন দফতর ওই প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করেছে। বন দফতর এবং পর্যটন দফতর যৌথভাবে দেখভালের দায়িত্বে থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement