নদীতে দেহ

গরু নিয়ে নদী পার হতে গিয়ে জলে ডুবে নিখোঁজ হওয়া দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। মৃতরা দুই ভাই। মঙ্গলবার রাত সাড়ে ১১ টা নাগাদ বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরি থানার কাঁশিবাড়ি গ্রামের আই নদীতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায় মৃতদের নাম-মফিদুল ইসলাম (১১)। এবং তাঁর ছোট ভাই সইফুল ইসলাম (১০)।

Advertisement
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৫ ০২:২৩
Share:

গরু নিয়ে নদী পার হতে গিয়ে জলে ডুবে নিখোঁজ হওয়া দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। মৃতরা দুই ভাই। মঙ্গলবার রাত সাড়ে ১১ টা নাগাদ বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরি থানার কাঁশিবাড়ি গ্রামের আই নদীতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায় মৃতদের নাম-মফিদুল ইসলাম (১১)। এবং তাঁর ছোট ভাই সইফুল ইসলাম (১০)। তাঁদের বাড়ি কাঁশিবাড়ি গ্রামেই। মঙ্গলবার দুপুরে ওই দুই কিশোর তাঁদের দুটি গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায় আই নদীতে পার হয়ে পাশের গ্রামে। সন্ধে ৬টা নাগাদ তাঁরা আই নদী পার হয়ে বাড়ি ফেরার পথে গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement