পেঁয়াজ নিয়ে

শিলিগুড়ি মহকুমায় পেঁয়াজ-সহ অন্যান্য সব্জির দাম নিয়ন্ত্রণে রাখতে খাদ্য সরবরাহ দফতরের আধিকারিকদের বিষয়টি দেখতে বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব।

Advertisement
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:২৪
Share:

মূল্য বৃদ্ধি নিয়ে বৈঠকে গৌতম দেব।

শিলিগুড়ি মহকুমায় পেঁয়াজ-সহ অন্যান্য সব্জির দাম নিয়ন্ত্রণে রাখতে খাদ্য সরবরাহ দফতরের আধিকারিকদের বিষয়টি দেখতে বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক, নিয়ন্ত্রিত বাজার সমিতি, পুর এলাকার বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে তিনি ব্যবস্থা নিতে বলেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘খাদ্য সরবরাহ দফতর বিষয়টি নজরদারি করে ব্যবস্থা নেবে।’’ নির্বাচনী বিধিনিষেধের জন্য নতুন কমিটিও গঠন করা যাবে না। গত বছর আলুর দাম নিয়ন্ত্রণে যে ‘মনিটরিং’ কমিটি গড়া হয়েছিল। পুরনো সেই কমিটিকে সক্রিয় করকেই নজরদারির চালানোর কথা জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement