‘ইয়েস’ নাকি ‘নো’? ব্রিটেন কি ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকবে (যাকে বলা হচ্ছে ‘রিমেইন’), নাকি বেরিয়ে যাবে (‘ব্রেক্সিট’ বলে ডাকা হচ্ছে তাকে। ‘ব্রিটেন এক্সিট’-এর সংক্ষেপ)? বেরিয়ে গেলে তার প্রভাব পড়বে ব্রিটেনের অর্থনীতিতে, যার অভিঘাতে নড়ে যেতে পারে দার্জিলিং চা শিল্প আর পাহাড়ের অভিজাত পর্যটন। তাই বৃহস্পতিবার বিলেতবাসীরা যখন গণভোট দেবেন, তখন অধীর আগ্রহে ফলের অপেক্ষা করবে উত্তরবঙ্গ। লিখছেন অনির্বাণ রায়