সারা বছর নানা ধরনের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড চালানোয় এগিয়ে থাকার সুবাদে শিলিগুড়ির ‘ফুলেশ্বরী নন্দিনী’ সংস্থাকে বিশেষ সম্মান দিচ্ছে বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় এক অনুষ্ঠানে সংস্থার সব কটি শাখার সদস্যরা যোগ দেবেন। সেখানেই ওই সম্মান দেওয়ার কথা বলে ফুলেশ্বরী-নন্দিনীর সম্পাদক কণিকা দাস জানান। তিনি জানিয়েছেন, তাঁরা আগামী ৭ ফেব্রুয়ারি, রবিবার শিলিগুড়িতে ভিবজিওর ক্লাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেছেন। সেখানে গৌরমোহন রায়ের একটি বই প্রকাশিত হবে। স্মৃতিকণা মুখোপাধ্যায়েরও একটি বই প্রকাশ হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।