গীতালদহ হয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের পথ চালুর দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফ্যাক্স পাঠাল কোচবিহার ডিসট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার কোচবিহারের একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান সংস্থার সম্পাদক রাজেন বৈদ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তাঁরা দাবি জানাবেন।