ছবি: হিমাংশুরঞ্জন দেব।
বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদের সঙ্গে দেখা করলেন সাবেক ছিটমহলের বাসিন্দারা। বুধবার দিনহাটা পুরনো বাসস্ট্যান্ড এলাকায় এরশাদের পৈতৃক বাড়িতে ওই বাসিন্দারা সংবর্ধনাও জানান হয়। ওই অনুষ্ঠানে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির মুখ্য সমন্বায়ক দীপ্তিমান সেনগুপ্ত উপস্থিত ছিলেন। প্রাক্তন রাষ্ট্রপতির হাতে ফুলের তোড়া তুলে দেন সাবেক ছিটমহল মশালডাঙার বাসিন্দা আমির হোসেন। দীপ্তিমানবাবু জানান, ২০১০ সালে ৯ ডিসেম্বর তারিখেই আমির হোসেন-সহ ছিটমহলের বাসিন্দা ৫ জনের মুক্তির দাবিতে বাংলাদেশ সংসদে সরব হয়েছিলেন এরশাদ সাহেব। সে জন্যই আমির হোসেনের হাত দিয়ে ফুলের তোড়া দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি বাসিন্দাদের সঙ্গে খোলামেলা কথা বলেন। সৌজন্য বিনিময় করেন। মশালডাঙা ছাড়াও বাত্রিগছ, পোয়াতেরকুঠি, বাকালিরছড়া। শিবপ্রসাদমুস্তাফি-সহ বিভিন্ন সাবেক ছিটমহলের বাসিন্দারাও অনুষ্ঠানে ছিলেন।