সহকর্মীর গুলিতে নিহত বিএসএফ জওয়ান, জখম ৩

সীমান্ত চৌকিতে পাহারা দেওয়ার সময়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটির জেরে আচমকাই এক বিএসএফ জওয়ান নিজের স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি ছুড়তে শুরু করলে মারা যান তার এক সহকর্মী। গুলিতে গুরুতর জখম হয়েছেন আরও অন্তত তিন জন বিএসএফ কর্মী। তবে ওই কাণ্ড ঘটিয়ে গা ঢাকা দেয় ওই বিএসএফ কর্মী। মঙ্গলবার রাত পর্যন্ত তার খোঁজ মেলেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৩০
Share:

নিহত মূলচাঁদ রাম।—নিজস্ব চিত্র।

সীমান্ত চৌকিতে পাহারা দেওয়ার সময়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটির জেরে আচমকাই এক বিএসএফ জওয়ান নিজের স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি ছুড়তে শুরু করলে মারা যান তার এক সহকর্মী। গুলিতে গুরুতর জখম হয়েছেন আরও অন্তত তিন জন বিএসএফ কর্মী। তবে ওই কাণ্ড ঘটিয়ে গা ঢাকা দেয় ওই বিএসএফ কর্মী। মঙ্গলবার রাত পর্যন্ত তার খোঁজ মেলেনি।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, বিএসএফ-এর ওই পাঁচ জওয়ানই মদ্যপ অবস্থায় ছিলেন। ডিআইজি (বিএসএফ) রাজসিংহ রাঠৌর বলেন, “কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ওই জওয়ান গুলি চালিয়েছিল, তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।” এ ব্যাপারে তদন্তে নেমেছে জেলা পুলিশও। মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়

বলেন, “বিএসএফের অভিযোগের ভিত্তিতে পুলিশও তদন্ত শুরু করেছে। ওই জওয়ানের খোঁজ চলেছে। তবে, অভিযুক্তের আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে।”

Advertisement

স্থানীয় গ্রামবাসীরা জানান, ওই চৌকিতে কর্মরত ছিলেন পাঁচ জন জওয়ান। এ দিন ভোরের দিকে তাঁদের মধ্যে কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়েছিল। তার পরেই তাঁরা গুলির শব্ধ শুনতে পান। বিএসএফের কর্তারা প্রাথমিক তদন্তের পরে জানতে পেরেছেন, মধ্যপ্রদেশের বাসিন্দা বসন্ত সিংহ তার স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। গুলির শব্দ শুনে পাশের ক্যাম্প থেকে বিএসএফের অন্য কর্মীরা ছুটে এসে দেখেন চার জন জওয়ান গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন।

হাতে গুলি লাগায় এই সময়ে মাটিতে পড়ে ছটফট করছিলেন মূলচাঁদ রাম (৪০)। তাঁকে প্রথমে এনটিপিসি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে স্থানান্তর করা হয় ইংরেজবাজারের একটি নার্সিংহোমে। কিন্তু বেলার দিকে সেখানেই মারা যান ওই জওয়ান। প্রবল রক্তক্ষরণের জন্যই মৃত্যু হয় তাঁর। জখম চার জনের অস্ত্রোপচার করা হয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement