IC Transfer

রাজ্য পুলিশে ইনস্পেক্টর বদলি! একসঙ্গে শতাধিক থানায় বদলের নির্দেশ শুভেন্দুর সরকারের

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রায় সব জেলার কিছু থানায় বদলির নির্দেশ। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০৮ জন পুলিশ অফিসারকে বদলি করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৫:৫৮
Share:

রাজ্য পুলিশের ইনস্পেক্টর পদে রদবদল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এ বার রাজ্য পুলিশের ইনস্পেক্টর পদে রদবদল করল সরকার। একসঙ্গে শতাধিক থানার আইসি, ইনস্পেক্টরের বদলির নোটিস জারি করা হল। পাশাপাশি, রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডির ইনস্পেক্টর পদেও রদবদলের কথা জানানো হয়েছে নোটিসে। তবে কলকাতা পুলিশের অধীনস্থ কোনও থানার ওসি বা আইসি পদে বদল হয়নি।

Advertisement

এর আগে কলকাতা এবং রাজ্য পুলিশে একঝাঁক আইপিএস-ডব্লিউবিপিএস-কে বদলি করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্যে আইজি, ডিআইজি, ডিসি এবং এসপি স্তরেও বদলি করা হয়েছিল। এ বার ইনস্পেক্টর বা থানার আইসি পদে বদলির ঘোষণা।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রায় সব জেলার কিছু থানায় বদলির নির্দেশ। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০৮ জন পুলিশ অফিসারকে বদলি করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি (গ্রামীণ), দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ বিভিন্ন জেলার থানায় রদবদল।

Advertisement

রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই পুলিশে রদবদল শুরু হয়েছিল। নির্বাচনপর্বে কমিশন পর পর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সরিয়ে দিয়েছিল। শুধু তা-ই নয়, রাজ্যের আইএএস বা আমলাও বদলি করা হয়েছিল। সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি, কলকাতার সিপি-ও। পরে ধাপে ধাপে আরও অনেক পদে বদল করা হয়। বিজেপি সরকারের আমলেও বদলির ধারা অব্যাহত। যদিও পুলিশ সূত্রে দাবি, এই বদলি রুটিনমাফিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement