Digital Arrest

বান্ধবীর ব্রডব্যান্ড ব্যবহার করে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ! ৩ কোটি টাকা হাতানোর অভিযোগে অশোকনগর থেকে ধৃত যুবক

কিছু দিন পর দম্পতি বুঝতে পারেন, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। তার পরে তাঁরা কলকাতা পুলিশের কাছে অভিযোগ করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৮:৪৭
Share:

— প্রতীকী চিত্র।

ডিজিটাল অ‍্যারেস্টের মাধ‍্যমে ৩ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে অর্পণ শিকদার নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বান্ধবীর নথি, ব্রডব‍্যান্ড ব‍্যবহার করে প্রতারণা করেছেন ওই যুবক। উদ্ধার হয়েছে সিম বক্সও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসে কুরিয়র সংস্থার নাম করে এক দম্পতিকে ফোন করেন প্রতারকেরা। তাঁদের জানানো হয়, তাঁদের নামে যে কুরিয়র এসেছে, তাতে মাদক দ্রব‍্য রয়েছে। এরপর ইডি, সিবিআইয়ের আধিকারিক সেজে অভিযুক্তেরা ফোন করেন ওই দম্পতিকে। তাদের ১৪ দিন ধরে ভিডিয়ো কল করে ‘ডিজিটাল অ‍্যারেস্ট’ করে রাখা হয় বলে অভিযোগ। ধাপে ধাপে তিন কোটি টাকা অভিযুক্তদের বলা অ্যাকাউন্টে পাঠান ওই দম্পতি।

কিছু দিন পর ওই দম্পতি বুঝতে পারেন, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। তার পরে তাঁরা কলকাতা পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সাইবার পুলিশ তদন্ত শুরু করে। ফেব্রুয়ারি মাসে উত্তর কলকাতায় তল্লাশি চালিয়ে সিম বক্স এবং কিছু সিম উদ্ধার করেছিল পুলিশ। সেই সূত্র ধরেই অর্পণের খোঁজ পাওয়া যায়। এ বার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement