Abhishek Banerjee

অভিষেকের আপ্ত সহায়ক ভেবে পুলিশকর্মীকে হেনস্থা

পুলিশ সূত্রের খবর, আগে অভিষেকের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের কর্মী শরিফুল রাজ্যে ক্ষমতা বদলের পরে, দক্ষিণ দিনাজপুর জেলায় কর্মরত। বৃহস্পতিবার রাত তিনি বেসরকারি বাসে বালুরঘাট থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৬:৪৭
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় ভেবে যাত্রিবাহী বাস-সহ এক পুলিশকর্মীকে দীর্ঘক্ষণ আটকে রাখলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের চৌপথি এলাকার ঘটনা। অভিষেকের এক সময়ের নিরাপত্তা রক্ষী ওই পুলিশ শরিফুল ইসলামকে হেনস্থার মুখে পড়তে হয় বলে দাবি। পরে পুলিশ পরিস্থিতি সামলায়। বিজেপির গঙ্গারামপুর শহর সভাপতি বৃন্দাবন ঘোষ বলেন, ‘‘ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি মিটে যায়।’’

পুলিশ সূত্রের খবর, আগে অভিষেকের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের কর্মী শরিফুল রাজ্যে ক্ষমতা বদলের পরে, দক্ষিণ দিনাজপুর জেলায় কর্মরত। বৃহস্পতিবার রাত তিনি বেসরকারি বাসে বালুরঘাট থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টা নাগাদ গঙ্গারামপুর চৌপথি এলাকায় তাঁকে সুমিত ভেবে বাস আটকে শুরু হয় বিক্ষোভ। ওই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়ায়। শরিফুলকে হুমকি দেওয়া হয়। হেনস্থার মুখে পড়তে হয় তাঁকে। ঘণ্টা দেড়েক বাস আটকে চলে বিক্ষোভ। পুরো সময়টাই আটকে থাকেন বাসের অন্য যাত্রীরা।

তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, ‘‘আইনশৃঙ্খলা সুষ্ঠু ভাবে পরিচালনার আশ্বাস দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। এ ভাবে আইন নিজের হাতে কেউ তুলে নিলে, তা চিন্তার। এমন না হওয়াই কাম্য ছিল।’’ তবে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর বক্তব্য, ‘‘বিষয়টি জানি না। তাই কিছু বলতে পারব না।’’

এ দিন বহু চেষ্টাতেও যোগাযোগ করা যায়নি শরিফুলের সঙ্গে। তাঁকে হেনস্থার ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মামলা করবে কি না জানতে চাওয়ায় জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘বিষয়টি নজরে রাখা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন