নিজস্ব চিত্র।
বালিবোঝাই ১২টি ট্রাক আটক করল বীরভূমের সদাইপুর থানার পুলিশ। গ্রেফতারও করা হয়েছে ৯ জনকে। পুলিশের দাবি, ওই ট্রাকে করে বালি করা হচ্ছিল।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গার অজয় নদ থেকে অবৈধ ভাবে বালি তুলে পাচারের অভিযোগ উঠছিল। তার তদন্তে নেমে অভিযান চালিয়ে সোমবার ভোরে রানিগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের সদাইপুর থানার অন্তর্গত চিনপাই বাইপাসে ১২টি বালিবোঝাই ট্রাক আটক করে সদাইপুর থানার পুলিশ। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ট্রাক্টরগুলি দুবরাজপুর থানার অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় অজয় নদ থেকে তোলা বালি বোঝাই করে নিয়ে আসছিল। গ্রেফতার করা হয়েছে ৯ জন ট্রাক চালককে। পুলিশকে দেখে পালিয়ে যান ৩ জন ট্রাকচালক। কোনও বৈধ নথি ছাড়াই ওই ট্রাকগুলিতে বালি নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। উল্লেখ্য, এর আগেও অবৈধ ভাবে বালিবোঝাই করা লরি ও ট্রাক আটক করেছে সদাইপুর থানার পুলিশ।