TMC

Birbhum: বীরভূমের প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের বিধায়ক, ‘উনি সবচেয়ে বেশি কথা বলার সুযোগ পেয়েছেন’, বললেন শতাব্দী

বৈঠক থেকে বেরিয়ে সাংসদ শতাব্দী রায় বলেন, ‘‘অনেক জায়গায় করোনা ও নির্বাচনের কারণে কাজ আটকে ছিল। সেগুলো আবার নতুন করে শুরু হচ্ছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ২১:০৩
Share:

অনুপকুমার সাহা (বাঁদিকে), শতাব্দী রায় (ডানদিকে) নিজস্ব চিত্র

বীরভূমের প্রশাসনিক বৈঠকে হাজির হলেন জেলার দুবরাজপুর কেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা। আলোচনা শেষে তিনি জানালেন, যাবতীয় বিষয়ে বিস্তারিত ভাবে তাঁকে বলতে দেওয়া হয়েছে। বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও বললেন, ‘‘বিরোধী দলের বিধায়কই সবচেয়ে বেশি বলার সুযোগ পেয়েছেন।’’

সাম্প্রতিক অতীতে বীরভূমের কোনও প্রশাসনিক বৈঠকে বিরোধী উপস্থিতির কথা সহজে মনে করতে পারছেন না রাজনৈতিক মহলের মানুষেরা। সে দিক থেকে দেখতে গেলে শুক্রবারের বৈঠক ছিল অনেকটাই আলাদা। সিউড়ি জেলাশাসকের দফতরে আয়োজিত বৈঠকে অনুপকে আগেই আমন্ত্রণ জানানো হয়। তিনিও বৈঠকে হাজির হয়ে একাধিক প্রসঙ্গ তোলেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ‘‘১০০ দিনের প্রকল্পের ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যাচ্ছে, খাতায় কলমে কাজ দেওয়া হলেও বাস্তবে মানুষ কাজ পাচ্ছেন না। কোথাও আবার রাস্তার কাজ আটকে আছে, কোথাও শৌচালয়ের কাজ। বিস্তারিত সব বিষয়ে বলেছি।’’

Advertisement

বৈঠক থেকে বেরিয়ে সাংসদ শতাব্দী রায় বলেন, ‘‘অনেক জায়গায় করোনা ও নির্বাচনের কারণে কাজ আটকে ছিল। সেগুলো আবার নতুন করে শুরু হচ্ছে। করোনার তৃতীয় ঢেউয়ের জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে।’’ বৈঠকে বিরোধী বিধায়কের উপস্থিতি নিয়ে তাঁর মন্তব্য, ‘‘তাঁকে তো সবচেয়ে বেশি কথা বলতে দেওয়া হয়েছে। তাঁর সব প্রস্তাব শোনা হয়েছে। তাঁকেই জিজ্ঞাসা করে দেখুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement