Bombs in Shantiniketan Hotel

শান্তিনিকেতনে হোটেলেই বোমা তৈরি করে মজুতের ব্যবস্থা! মধুচক্রকাণ্ডের পর একই জায়গা থেকে উদ্ধার বিস্ফোরক

পুলিশের একটি সূত্রে খবর, ওই হোটেলটি রাজ্যের এক মন্ত্রী ঘনিষ্ঠ নেতার। বোমা উদ্ধারের ঘটনায় অন্তত ছ’জনকে গ্রেফতার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। উল্লেখ্য, কয়েক দিন আগেই ওই হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন জনৈক রাজু মোল্লা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৫
Share:

হোটেলের সামনে বম্ব স্কোয়াডের গাড়ি। —নিজস্ব ছবি।

দিন কয়েক আগে শান্তিনিকেতনের একটি হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ উঠেছিল। অভিযান চালিয়েছিল পুলিশ। রবিবার সেই হোটেল থেকেই উদ্ধরা হল বোমা! গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে বোলপুরের প্রান্তিক এলাকার ওই হোটেলটিতে পৌঁছেছিল পুলিশ। তার পর বেশ কয়েকটি বিস্ফোরক উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার গভীর রাতে এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে শান্তিনিকেতন এবং পাড়ুই থানার পুলিশ যৌথ অভিযান চালিয়েছিল। সকালে প্রান্তিক এলাকায় একটি হোটেল চত্বর ঘিরে দীর্ঘ ক্ষণ ধরে তল্লাশি চালানো হয়। হোটেলের একটি ঘর থেকে বেশ কিছু বোমা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে, হোটেলের ভিতরেই বোমা তৈরি করে মজুত রাখা হত।

পুলিশের একটি সূত্রে খবর, ওই হোটেলটি রাজ্যের এক মন্ত্রী ঘনিষ্ঠ নেতার। বোমা উদ্ধারের ঘটনায় অন্তত ছ’জনকে গ্রেফতার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। উল্লেখ্য, কয়েক দিন আগেই ওই হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন জনৈক রাজু মোল্লা। এ ক্ষেত্রে তাঁর ভূমিকা আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

রবিবার সকালে বম্ব স্কোয়াড গিয়েছিল হোটেলটিতে। বিস্ফোরকগুলি পরীক্ষা করে নিষ্ক্রিয় করে তারা। বিধানসভা নির্বাচনের আগে বোমা মজুতের উদ্দেশ্য এবং নেপথ্য কারণ অনুসন্ধানে পুলিশ। এখন ওই এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে। এসডিপিও বলেন, ‘‘আমরা বিভিন্ন সময়ে এ ভাবে অভিযান চালাই। আজ (রবিবার) ভোরে সূত্র মারফত একটি খবর আসে যে, এখানে (হোটেলে) কিছু বোমা আছে। আমরা দল তৈরি করে হোটেলে যাই। সেখানে বোমা মিলেওছে। কারা বোমা বেঁধেছিল, কারা মজুত করে রেখেছিল, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement