Coronavirus

বাঁকুড়ার দু’জন আপাতত নজরে

সপ্তাহখানেক আগে শিলিগুড়ি থেকে ফেরেন বাঁকুড়ার জয়পুরের এক যুবক। কিছুদিনের মধ্যেই জ্বর, শ্বাসকষ্ট ও গলায় ব্যথা শুরু হয় তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ০৪:৫০
Share:

ঝালদায় পরিদর্শনে পুরুলিয়ার জেলাশাসক। শনিবার। নিজস্ব চিত্র

সন্দেহজনক উপসর্গ নিয়ে শুক্রবার বিকেলে বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এক যুবককে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে শনিবার দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিকে শ্বাসকষ্ট, জ্বর ও কাশির উপসর্গ নিয়ে কিছু দিন ধরেই বাঁকুড়া মেডিক্যালে ভর্তি রয়েছেন বাঁকুড়া শহরের এক প্রবীণ। তাঁর অবস্থার উপরে নজর রাখছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

সপ্তাহখানেক আগে শিলিগুড়ি থেকে ফেরেন বাঁকুড়ার জয়পুরের এক যুবক। কিছুদিনের মধ্যেই জ্বর, শ্বাসকষ্ট ও গলায় ব্যথা শুরু হয় তাঁর। শুক্রবার উপসর্গ বাড়লে, তিনি জয়পুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যান। সেখান থেকে তাঁকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। তাঁকে ‘আইসোলেশন ওয়ার্ড’-এ ভর্তি করে পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

বিষ্ণুপুর জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তড়িৎকান্তি পাল বলেন, “ওই যুবকের অবস্থা স্থিতিশীল। তাঁর উপসর্গগুলিও ধাপে ধাপে কমছে। এখনই তাঁর লালা-রস পরীক্ষা করানোর মতো পরিস্থিতি হয়নি। আমরা ওই যুবককে পর্যবেক্ষণ করছি।”

Advertisement

বাঁকুড়া মেডিক্যাল সূত্রে জানা গেছে, বুধবার ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে শ্বাসকষ্ট, জ্বর ও কাশির উপসর্গ নিয়ে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানো হয়।হাসপাতালের ‘আইসোলেশন ওয়ার্ড’-এ তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের এক কর্তা বলেন, “ওই বৃদ্ধের ব্লাড সুগার ও হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। ফলে কোনও রকমের ঝুঁকি না নিয়েই আমরা আইসোলেশনে ভর্তি রেখে পর্যবেক্ষণ করছি।” ওই বৃদ্ধের লালা-রসের নমুনা পরীক্ষার বিষয়ে হাসপাতালের ওই কর্তা বলেন, “এখনই দরকার নেই। তবে আগামী কয়েকদিনে শারীরিক অবস্থা স্থিতিশীল না হলে এ নিয়ে সিদ্ধান্ত নেব।” সাম্প্রতিক সময়ে ওই বৃদ্ধ শহরের বাইরে কোথাও যাননি বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement