—প্রতিনিধিত্বমূলক ছবি।
খোলামুখ খনি করা যাবে না, এই দাবিতে নিতুড়িয়ার ইসিএল অফিসে বিক্ষোভ দেখালেন একাধিক গ্রামের বাসিন্দারা। বুধবার পারবেলিয়ায় ইসিএলের এজেন্ট অফিসে যান ভামুরিয়া ও শালতোড়া পঞ্চায়েতের ১০-১২টি গ্রামের বাসিন্দাদের একাংশ। অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বাসিন্দাদের দাবি, ভামুরিয়া পঞ্চায়েতের গোঁসাইডি মৌজা ও শালতোড় পঞ্চায়েতের পারবেলিয়া মৌজায় কমবেশি তিনশো একর জমি নিয়ে খোলা মুখ খনি তৈরির পরিকল্পনা নিয়েছে ইসিএল। তাঁদের দাবি, ওই খনি তৈরি হলে লোকালয় ও চাষজমি ক্ষতিগ্রস্ত হবে। ওই পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা। এ দিন তাঁরা ইসিএল কর্তৃপক্ষের সাথে দেখা করে নিজেদের দাবিদাওয়ার কথা জানান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন তাঁরা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে