Annapurna Yojana BJP

না-চাইতেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! ফেরাতে চেয়ে মহকুমাশাসকের দ্বারস্থ পুরুলিয়ার প্রাপক, বিতর্ক

পুরুষ হয়েও ‘লক্ষ্মীর ভান্ডার’-এর টাকা নিচ্ছিলেন, এমন ভূরি ভূরি উদাহরণ খুঁজে পাওয়া গিয়েছে। সে সব ফাঁকফোকর বুজিয়ে পরিচ্ছন্ন ভাবে অন্নপূর্ণা যোজনার অর্থ বণ্টনের প্রতিশ্রুতি দিয়েছে নতুন সরকার। তাতেও গলদ!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ২১:২৮
Share:

পুরুলিয়ায় অন্নপূর্ণা ভান্ডারের প্রাপক। —নিজস্ব চিত্র।

‘লক্ষ্মী’ ছেলের অভাব নেই পশ্চিমবঙ্গে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই সে কথা জানিয়েছেন। পুরুষ হয়েও ‘লক্ষ্মীর ভান্ডার’-এর টাকা নিচ্ছিলেন, এমন ভূরি ভূরি উদাহরণ খুঁজে পাওয়া গিয়েছে। সে সব ফাঁকফোকর বুজিয়ে পরিচ্ছন্ন ভাবে অন্নপূর্ণা যোজনার অর্থ বণ্টনের প্রতিশ্রুতি দিয়েছে নতুন সরকার। তাতেও গলদ! পুরুলিয়ায় অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা ঢুকল এক পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দাবি, তিনি কোনও ভাবেই কোথাও আবেদন করেননি। সরকারি ত্রুটির কারণেই টাকা তাঁর অ্যাকাউন্টে এসেছে। ওই টাকা ফেরতও দিতে চেয়েছেন ব্যক্তি।

Advertisement

পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতোর ব্যাঙ্কে গত ৩ জুন অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। মঙ্গলবার তিনি ব্যাঙ্কে পাশবুক আপডেট করাতে গিয়েছিলেন। তখনই টাকার কথা জানতে পারেন। বুধবার ব্যাঙ্কের নথি নিয়ে মহকুমাশাসকের দফতরে পৌঁছে গিয়েছেন ওই ব্যক্তি। জানিয়েছেন, টাকা ফেরত দিতে চান। যাঁদের সত্যিই অর্থসাহায্য প্রয়োজন, ওই টাকা তাঁদের কাছে পৌঁছে যাক, চান তিনি।

মহকুমাশাসকের দফতরের সামনে দাঁড়িয়ে স্বদেশপ্রিয় বলেন, ‘‘রঘুনাথপুর শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট রয়েছে। মঙ্গলবার পাশবুক আপডেট করার পর দেখি, রাজ্য সরকারের প্রকল্পের টাকা ৩ জুন আমার অ্যাকাউন্টে ঢুকেছে। এটা অবশ্যই সরকারি ত্রুটি। এই টাকা আমি ফেরত দিতে চাই।’’ কী ভাবে তাঁর অ্যাকাউন্টে টাকা এল, কেনই বা এল— যথাযথ তদন্ত চান স্বদেশপ্রিয়। কারও কোনও গাফিলতি থেকে থাকলে তা চিহ্নিত করা প্রয়োজন।

Advertisement

রঘুনাথপুর মহকুমার মহকুমাশাসক মিঠুন বিশ্বাস জানিয়েছেন, তিনি বিষয়টি দেখবেন। তাঁর কথায়, ‘‘ওই ব্যক্তির দাবি, তিনি আবেদন করেননি। মোবাইল নম্বরের সঙ্গে ডিবিটি লিঙ্কের জন্য এটা ঘটে থাকতে পারে। উনি টাকা ফেরত দিতে চান। তার জন্য নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement