Health Center

ভরদুপুরেও খুলল না সু-স্বাস্থ্যকেন্দ্রের তালা

এলাকার এক বাসিন্দা মন্টু মাহাতো বলেন, “দু’তিন জন স্বাস্থ্যকর্মী আছেন শুনেছি। মাঝেমধ্যে আসতে দেখি। কিন্তু কখন আসেন আর কখন যান, আদৌ রোজ আসেন কি না, বলা মুশকিল। মাঝেমধ্যে দুপুরেও স্বাস্থ্যকেন্দ্রে দেখি তালা ঝোলানো।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০২:২৯
Share:

বেলা ১২টাতেও বন্ধ আদাবনা সু-স্বাস্থ্যকেন্দ্র। — নিজস্ব চিত্র।

একাধিক স্বাস্থ্যকর্মী থাকার পরেও দুপুর ১২টায় তালা ঝুলছে সু-স্বাস্থ্যকেন্দ্রে। বৃহস্পতিবার এমনই ছবি দেখা গেল বরাবাজারের আদাবনা গ্রামে। দুপুর গড়ালেও কেন্দ্রের গেটে ছিল তালা ঝোলানো। ভিতরে কোনও স্বাস্থ্যকর্মীর দেখা মেলেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেন্দ্রে নিয়মিত স্বাস্থ্যকর্মী থাকেন না।

এলাকার এক বাসিন্দা মন্টু মাহাতো বলেন, “দু’তিন জন স্বাস্থ্যকর্মী আছেন শুনেছি। মাঝেমধ্যে আসতে দেখি। কিন্তু কখন আসেন আর কখন যান, আদৌ রোজ আসেন কি না, বলা মুশকিল। মাঝেমধ্যে দুপুরেও স্বাস্থ্যকেন্দ্রে দেখি তালা ঝোলানো।” সরকারি নির্দেশিকা অনুযায়ী, সুস্বাস্থ্যকেন্দ্রগুলি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকার কথা। অথচ দুপুরেই তালাবন্ধ থাকায় প্রশ্ন উঠছে স্বাস্থ্য পরিষেবার হাল নিয়ে। দ্রুত পরিস্থিতি বদলানোর দাবি জানিয়েছেন আদাবনার বাসিন্দারা।

ঘটনায় প্রতিক্রিয়া চেয়ে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ-কে একাধিক বার ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি। উত্তর মেলেনি মেসেজেরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন