TMC

Bengal Polls: কার্যালয় ভাঙচুর এবং পতাকায় আগুন লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমে

তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং ২ শিবিরই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ১৪:১৮
Share:

ভাঙচুর চালানো হয়েছে তৃণমূলের ওই অস্থায়ী কার্যালয়ে। -নিজস্ব ছবি।

একই দিনে বীরভূমের ২টি ভিন্ন গ্রামে যথাক্রমে তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসে আগুন লাগানো এবং বিজেপি-র দলীয় পতাকায় আগুন লাগানোর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকাগুলিতে। ২টি ক্ষেত্রেই তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং ২ শিবিরই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

প্রথম ঘটনাটি ঘটেছে বীরভূমের পাড়ুইয়ের অবিনাশপুর গ্রাম পঞ্চায়েতের হাটটিগ্রে গ্রামে। নির্বাচন উপলক্ষে এই গ্রামে তৃণমূলের একটি অস্থায়ী কার্যালয় বানানো হয়েছিল। রবিবার রাতে তাতেই ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূল। তবে তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ বিরোধী শিবির।

পরের ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটাপালং গ্রামে। সেখানেও রবিবার রাতে বিজেপি-র পতাকা ছিঁড়ে তাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যা অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

২টি ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের এই ২টি গ্রামে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তার জন্য প্রশাসন থেকে নজর রাখা হচ্ছে গ্রামগুলিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement