আজ প্রথম বৈঠক উন্নয়ন পর্ষদের

প্রথম বৈঠকে বসতে চলেছে সদ্য গঠিত তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ। সোমবার সকালে তারাপীঠে পুলিশ ফাঁড়ির কাছে জেলাপরিষদের একটি অতিথি শালায় ওই বৈঠক হবে। রবিবার এ কথা জানিয়েছেন রামপুরহাটের এসডিও উমাশঙ্কর এস। তিনি বলেন, ‘‘পর্ষদের চেয়ারম্যান মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য সদস্যদের পাশাপাশি বৈঠকে রাজ্যের পর্যটন, পুর ও নগরোন্নয়ন দফতরের মুখ্য সচিবদের থাকার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০২:০৫
Share:

প্রথম বৈঠকে বসতে চলেছে সদ্য গঠিত তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ। সোমবার সকালে তারাপীঠে পুলিশ ফাঁড়ির কাছে জেলাপরিষদের একটি অতিথি শালায় ওই বৈঠক হবে। রবিবার এ কথা জানিয়েছেন রামপুরহাটের এসডিও উমাশঙ্কর এস। তিনি বলেন, ‘‘পর্ষদের চেয়ারম্যান মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য সদস্যদের পাশাপাশি বৈঠকে রাজ্যের পর্যটন, পুর ও নগরোন্নয়ন দফতরের মুখ্য সচিবদের থাকার কথা। ওঁরা না আসতে পারলে দফতরের যুগ্ম সচিবেরা উপস্থিত থাকবেন।’’ উপস্থিত থাকার কথা বীরভূমের সাংসদ শতাব্দী রায়েরও।

Advertisement

প্রশাসন সূত্রের খবর, নতুন এই পর্ষদের জন্য ইতিমধ্যেই পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। সেই টাকাই কী ভাবে, কোন কোন খাতে খরচ করা হবে, মূলত তা নিয়েই আলোচনা হবে সোমবারের বৈঠকে। এ ছাড়াও তারাপীঠের সৌন্দর্যায়ন, যানজট সমস্যা, জঞ্জাল সাফাই, তারাপীঠ-রামপুরহাট রাস্তা সংস্কার, তারাপীঠ ঢোকার মুখে একাধিক সেতু সংস্কার, তারাপীঠ-রামপুরহাট রাস্তার দু’ধারে বনসৃজন এবং ত্রিফলা আলোর বসানো নিয়েও আলোচনা হবে বলে প্রশাসনের এক কর্তার জানিয়েছেন। এ দিকে, জাতীয় পরিবেশ আদালতের চাপে তারাপীঠে দ্বারকা সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু করেছে জেলা প্রশাসন। তারাপীঠে থানা করারও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এলাকার উন্নয়নে অনেকটাই আশাবাদী এলাকাবাসী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement