Bedrooms cutters

৩টি জিনিস রাখার ভুলেই শোয়ার ঘরের সৌন্দর্য নষ্ট হতে পারে, কী ভাবে সেগুলি সাজিয়ে রাখতে পারেন

শোয়ার ঘরের অন্দরসজ্জা নষ্ট হতে পারে ছোটখাটো ভুলেই। কোন ধরনের জিনিস ঘরের সৌন্দর্য নষ্ট করতে পারে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ২০:৫১
Share:

অন্দরসজ্জার কোন ভুল শোয়ার ঘরের সৌন্দর্য মাটি করে দিতে পারে? ছবি: সংগৃহীত।

শোয়ার ঘর শুধু সাজালেই হয় না, সেখানে প্রয়োজনীয় জিনিসগুলিও রাখা দরকার। অন্দরসজ্জা হওয়া দরকার এমন, যেখানে সৌন্দর্যের সঙ্গে আপস না করেই প্রয়োজনের জিনিস হাতের কাছে মিলবে। আর তা করতে গিয়েই সমস্যা হয়। এমন অনেক জিনিস শোয়ার ঘরে এমন ভাবে রয়ে যায়, যা সম্পূর্ণ অন্দরসজ্জা নষ্ট করে দিতে পারে।

Advertisement

চার্জার ও তার: শোয়ার ঘরের যত্রতত্র তারের উপস্থিতি, গুটিয়ে রাখা চার্জার, টেবিল ল্যাম্পের তার যদি যেখানে সেখানে ঝুলে থাকে বা বাইরে থেকে দেখা যায়, দৃশ্যত তা ভাল নয়। টেবিল ল্যাম্প জ্বালানো না থাকলে তারগুলি পেঁচিয়ে এমন ভাবে আড়াল করুন যেন তা চোখে না পড়ে। মোবাইল বা প্রয়োজনীয় জিনিস চার্জ দেওয়া হয়ে গেলে সেগুলি দেরাজে ভরে ফেলুন। জিনিস যত কম দেখা যাবে, ততই ঘর পরিচ্ছন্ন লাগবে।

খাটের পাশের টেবিল: জলের বোতল, চশমার বাক্স, ম্যাগাজ়িন, খবরের কাগজ, পেন, ওষুধ এই সমস্ত জিনিস খাটের পাশের টেবিলে ছড়িয়ে-ছিটিয়ে রাখার অভ্যাস অনেকেরই থাকে। অগোছালো জিনিসপত্রই ঘরের সৌন্দর্য নষ্ট করে। খাটের পাশের টেবিল শৌখিন ট্রে বা ঢাকা দেওয়া বাক্সে টুকিটাকি জিনিস গুছিয়ে রাখুন। জল রাখার পাত্রটি একটু সুন্দর হলেই ঘরের সঙ্গে মানিয়ে যাবে।

Advertisement

শৌখিন কুশন: শৌখিন কুশন ও ছোটবড় বালিশ ঘরের অন্দরসজ্জায় অন্য মাত্রা যোগ করে। তবে সেই কারুকাজেরও মাত্রা থাকা দরকার। কুশন কভার ঘরের সাজের সঙ্গে মানানসই হচ্ছে কি না দেখতে হবে। তা ছাড়া, অনেক সময় রকমারি কুশন বা বালিশের ভারে অন্দরসজ্জা অতিরিক্ত হয়ে উঠতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement