জেলা হাসপাতালে পাঁচ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে সিউড়ির সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ইউনিটের উদ্বোধন করার পর রামপুরহাট জেলা হাসপাতালে একটি ছোট অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ব্রজেশ্বর মজুমদার-সহ অন্য হাসপাতালের কর্মী ও আধিকারিকেরা। সিএমওএইচ জানান, পিপি মডেলে ইউনিটটি খোলা হয়েছে। অত্যাধুনিক এই ইউনিটে মাত্র ৭৯০ টাকায় ডায়ালিসিস করা যাবে। একজন চিকিৎসক এবং দু’জন টেকনিসিয়ান ২৪ ঘণ্টা ইউনিটে থাকবেন।