দুগ্ধ প্রকল্প দুবরাজপুরে

পরিপুরক পুষ্টি উপাদান হিসাবে শিশুদের গরম দুধ দেওয়ার প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে জেলার পাঁচটি পুর এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৭
Share:

সাতকেন্দুরী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। —নিজস্ব চিত্র।

পরিপুরক পুষ্টি উপাদান হিসাবে শিশুদের গরম দুধ দেওয়ার প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে জেলার পাঁচটি পুর এলাকায়। জেলা প্রশাসনের উদ্যোগ বুধবার থেকে ওই প্রকল্পের আওতায় যুক্ত হল দুবরাজপুর পুরসভাও। এ দিন সকালে জেলা সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আওতায় সাতকেন্দুরী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৯২ জন শিশুকে ১০০ মিলি লিটার দুধ খাইয়ে প্রকল্পের উদ্বোধন হল। সূচনা করলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন নিবিল ঈশ্বরারী। ছিলেন জেলা প্রকল্প আধিকারিক(আইসিডিএস) হীরক বন্দ্যোপাধ্যায়, দুবরাজপুর পুরসভার পুর প্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুরের সিডিপিও বাবলু গায়েন প্রমুখ। প্রকল্প উদ্বোধন উপলক্ষে একটি সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

Advertisement

প্রসঙ্গত বছর দু’য়েক আগেই বোলপুর পুর এলাকা এবং শ্রীনিকেতন ব্লকের দুটি পঞ্চায়েত, রায়পুর-সুপুর এবং রূপপুরের সবকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ওই প্রকল্পের আওতায় এসেছিল। এরপর একে একে রামপুরহাট, নলহাটি, সিউড়ি ও সাঁইথিয়া পুর এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ওই পরিষেবা শুরু হয়েছে। ছয় মাস থেকে ছয় বছরের সপ্তাহে তিন দিন প্রতিটি শিশুকে ১০০মিলি লিটার গরম দুধ দেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement