দুর্ঘটনায় মৃত্যু

বাসের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বুধবার বেলা ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সিউড়ি ছোট আলুন্দায়, সিউড়ি–সাঁইথিয়া রাস্তায়। মৃতের নাম কিশোর মুখোপাধ্যায় (৩০)। বাড়ি মহম্মদবাজারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ০০:৫১
Share:

বাসের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বুধবার বেলা ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সিউড়ি ছোট আলুন্দায়, সিউড়ি–সাঁইথিয়া রাস্তায়। মৃতের নাম কিশোর মুখোপাধ্যায় (৩০)। বাড়ি মহম্মদবাজারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বাইকে সিউড়ি থেকে সাঁইথিয়ার দিকে যাচ্ছিলেন কিশোরবাবু। ছোট আলুন্দার কাছে উল্টো দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণ পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। বাসটি আটক করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement