নেই পরিকাঠামো, দেহ গেল বর্ধমানে

অজয়ের চর থেকে উদ্ধার হওয়া যুবকের মুণ্ডুহীন পচাগলা দেহ বুধবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হল। কেন? বোলপুর মহকুমা হাসপাতালের সুপার অমিত মজুমদার বলেন, “পচাগলা দেহ ময়না-তদন্তের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো মহকুমা হাসপাতালে নেই। তাই দেহটি জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:১০
Share:

অজয়ের চর থেকে উদ্ধার হওয়া যুবকের মুণ্ডুহীন পচাগলা দেহ বুধবার বর্ধমান মেডিক্যাল

Advertisement

কলেজ হাসপাতালে স্থানান্তর করা হল। কেন? বোলপুর মহকুমা হাসপাতালের সুপার অমিত মজুমদার বলেন, “পচাগলা দেহ ময়না-তদন্তের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো মহকুমা হাসপাতালে নেই। তাই দেহটি জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

পুলিশ সূত্রে খবর, এ দিনও দেহের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বোলপুরের ঘিদহ এবং মাঠপুর গ্রামের মাঝে অজয় নদে একটি হাত বেরিয়ে থাকতে দেখেন গরু চরাতে যাওয়া রাখালরা। পুলিশ পরে অজ্ঞাতপরিচয় ওই দেহ উদ্ধার করে।

Advertisement

পুলিশের অনুমান, পরিচয় গোপন রাখতেই যুবকের মুণ্ডু কেটে বালিতে পুঁতে রাখা হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য রয়েছে। কয়েক মাস ধরেই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নানুরের বিধায়ক গদাধর হাজরার গোষ্ঠীর সঙ্গে যুবনেতা কাজল শেখের বোমা-গুলির লড়াই লেগেই রয়েছে। অভিযোগ, দুই শিবিরের কাছেই বহিরাগত লোকজন রয়েছে।

স্থানীয় একটি সূত্রের অনুমান, ওই দেহ হয়ত সেই গোষ্ঠী সংঘর্ষে নিহত কোনও ব্যক্তির। অজয়ের চর থেকে এ ভাবে আগেও দেহ উদ্ধার হয়েছে। এ ক্ষেত্রে অন্য জেলার পুলিশের সঙ্গেও কথা বলছে বীরভূম জেলা পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement