আশপাশের এলাকা থেকে মেলায় আসেন ছোট দোকানিরা। দেন নানা ছোট বড় খাওয়ার দোকান। তাঁদের ক্ষোভ, আর্থিক সঙ্গতি না থাকায় স্টল দেওয়া সম্ভবপর হয় না। কিন্তু, বুধবার পুলিশ মেলা চত্বর থেকে পসরা গুটিয়ে নিতে বলেছে। বুধবার সন্ধ্যায় শান্তিনিকেতনে মেলার মাঠে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পিছন থেকে এবং বিশ্বভারতীর সম্পত্তি আধিকারিকের দফতর এলাকায় বসা ওই সব দোকান তুলতে পুলিশ অভিযানও চালায়।