একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের মূল দরজায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে সিউড়ি ১ ব্লকের ইন্দ্রগাছিয়া গ্রাম সংলগ্ন ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ছোট আলুন্দা শাখায়। পুলিশ ও ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, সকালেই দরজায় আগুন জ্বলতে দেখেন বাড়ির মালিক। তাঁর চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। দরজাটি পুড়ে যাওয়া ছাড়া তাই তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। শাখা প্রবন্ধক দীপক কুমার পাল জানান, তিনি থানায় অভিযোগ জানিয়েছেন।