মাছ ধরতে গিয়ে ডুবে মৃত

ছোট নৌকা নিয়ে দামোদর নদে মাছ ধরতে বেরিয়ে নৌকা উল্টে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম লালু গোপ (২৪)। বাড়ি রঘুনাথপুর থানার বড়রা পঞ্চায়েতের লালপুর গ্রামে। বৃহস্পতিবার ভোরে গ্রামের অদূরে দামোদর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বড়রা পঞ্চায়েতের দামোদর ঘেঁষা লালপুর গ্রামের বাসিন্দা লালুর জীবিকা ছিল মাছ ধরাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০১:৫৮
Share:

ছোট নৌকা নিয়ে দামোদর নদে মাছ ধরতে বেরিয়ে নৌকা উল্টে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম লালু গোপ (২৪)। বাড়ি রঘুনাথপুর থানার বড়রা পঞ্চায়েতের লালপুর গ্রামে। বৃহস্পতিবার ভোরে গ্রামের অদূরে দামোদর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বড়রা পঞ্চায়েতের দামোদর ঘেঁষা লালপুর গ্রামের বাসিন্দা লালুর জীবিকা ছিল মাছ ধরাই। তাঁর ভাই জয়দেব গোপ জানান, বুধবার বিকেলে ডিঙি নৌকা নিয়ে অন্য দিনের মতোই নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তাঁর দাদা। রাতে বাড়িতে না ফেরায় খোঁজখবর নিয়েও সন্ধান মেলেনি। এ দিন ভোরে দামোদরের জলে লালুর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মাছ ধরার সময় কোনও ভাবে নৌকা উল্টে তারই নীচে চাপা পড়ে জলে ডুবে মৃত্যু হয় ওই যুবকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement