শময়িতার কোচিং ক্যাম্প

শময়িতা মঠ স্পোটর্স আকাডেমির উদ্যোগে সোমবার থেকে গঙ্গাজলঘাটির রণবহাল গ্রামে শুরু হয়েছে সাতদিনের ফুটবল কোচিং ক্যাম্প। বাঁকুড়া ১, বাঁকুড়া ২, শালতোড়া, বড়জোড়া, ছাতনা ও গঙ্গাজলঘাটি ব্লকের প্রায় ৬৫ জন ছেলে এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০০:০৪
Share:

শময়িতা মঠ স্পোটর্স আকাডেমির উদ্যোগে সোমবার থেকে গঙ্গাজলঘাটির রণবহাল গ্রামে শুরু হয়েছে সাতদিনের ফুটবল কোচিং ক্যাম্প। বাঁকুড়া ১, বাঁকুড়া ২, শালতোড়া, বড়জোড়া, ছাতনা ও গঙ্গাজলঘাটি ব্লকের প্রায় ৬৫ জন ছেলে এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন। শময়িতা মঠের সম্পাদিকা ঋষিঋদ্ধা অনাহতা জানান, মোহনবাগান সেল ফুটবল আকাডেমির স্বর্ণপদক প্রাপ্ত কোচ গৌরব চট্টোপাধ্যায় প্রশিক্ষক হিসেবে এই প্রশিক্ষণ শিবিরে রয়েছেন। এ ছাড়াও সিকিম ও মিজোরাম থেকে দু’জন মহিলা প্রশিক্ষককে আনা হয়েছে। তিনি বলেন, “মেয়েদের ফুটবলে আগ্রহী করতেই মহিলা প্রশিক্ষক নিয়ে আসা হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement