স্টেশনে সমস্যা

টিউবওয়েল আছে। কিন্তু জল পড়ে না। ছাউনি রয়েছে, কিন্তু তা নিতান্তই ছোট। সমস্ত যাত্রীদের জায়গা হয় না ওই ছাউনির নীচে। এমনই অব্যবস্থা পুরুলিয়ার জয়পুর রেল স্টেশনে। রোদে-জলে তাই ছাউনির নীচে মাথা গুঁজতে না পেরে বেজায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৫ ০১:২৩
Share:

জয়পুর স্টেশনে না আছে ছাউনি, না আছে শৌচাগার। সমস্যায় পড়েন ট্রেনযাত্রীরা। ছবিটি তুলেছেন প্রদীপ মাহাতো।

টিউবওয়েল আছে। কিন্তু জল পড়ে না। ছাউনি রয়েছে, কিন্তু তা নিতান্তই ছোট। সমস্ত যাত্রীদের জায়গা হয় না ওই ছাউনির নীচে। এমনই অব্যবস্থা পুরুলিয়ার জয়পুর রেল স্টেশনে। রোদে-জলে তাই ছাউনির নীচে মাথা গুঁজতে না পেরে বেজায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। তৃষ্ণাতেও তাঁদের সমান ভোগান্তিতে পড়তে হয়। এ দিকে শৌচাগারও নেই। ফলে মহিলাদের খুবই সমস্যা হয়। মহিলা যাত্রী শেফালি মণ্ডল ও ফুলুরানি কুমারের অভিযোগ, রাতে স্টেশনের সর্বত্র আলোও জ্বলে না। শৌচাগার না থাকাতেও মহিলাদের খুব সমস্যা হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন। পুরুষ যাত্রী স্কুল শিক্ষক সুশান্ত মাঝি ও তপন কুমার জানান, খাবার জলটুকুও এই স্টেশনে মেলে না। তাই বাড়ি থেকে নিয়ে আসা জলই তাঁদের ভরসা। কেন এমন অব্যবস্থা? জয়পুরের স্টেশন ইনচার্জ আশিস চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমার কিছু করার নেই। সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement