সেতু থেকে পড়ে মৃত্যু

মোটরবাইক নিয়ে সেতু থেকে নীচে পড়ে মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হলেন তাঁর সঙ্গী। মঙ্গলবার সকালে পুরুলিয়া-রাঁচি রাস্তায় কোটশিলা থানা এলাকার গোয়ালাডি গ্রামের অদূরে দুর্ঘটনাটি ঘটে। মৃত মিঠুন মোদক (২৬) ঝাড়খণ্ডের বোকারো জেলার চাষ থানার বামনিয়া গলি এলাকার বাসিন্দা। মিঠুন ও তাঁর এক বন্ধু মোটরবাইকে কোটশিলার দিক থেকে ঝালদার দিকে যাচ্ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০১৫ ০১:১৩
Share:

মোটরবাইক নিয়ে সেতু থেকে নীচে পড়ে মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হলেন তাঁর সঙ্গী। মঙ্গলবার সকালে পুরুলিয়া-রাঁচি রাস্তায় কোটশিলা থানা এলাকার গোয়ালাডি গ্রামের অদূরে দুর্ঘটনাটি ঘটে। মৃত মিঠুন মোদক (২৬) ঝাড়খণ্ডের বোকারো জেলার চাষ থানার বামনিয়া গলি এলাকার বাসিন্দা। মিঠুন ও তাঁর এক বন্ধু মোটরবাইকে কোটশিলার দিক থেকে ঝালদার দিকে যাচ্ছিলেন। কোটশিলা পার হয়ে গোয়ালাডি সেতুর বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা বাইক-সহ সেতুর নীচে পড়ে যান। আহত অবস্থায় দু’জনকেই কোটশিলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা মিঠুনকে মৃত বলে জানান। তাঁর বন্ধু ধীরাজ পাশির সেখানে চিকিৎসা চলছে। এ দিন দুপুরে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের উপরে পুরুলিয়া মফস্সল থানার কাড়ামারা গ্রামের কাছে আর একটি দুর্ঘটনা ঘটে। পিছন থেকে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। পুলিশ জানায়, মৃত রাজু আনসারি (২৪) বলরামপুর থানার গেঁড়ুয়া গ্রামের বাসিন্দা। ওই যুবক মোটরবাইকে পুরুলিয়ার দিকে আসছিলেন। বাইকে তাঁর সঙ্গে এক তরুণীও ছিলেন। বাইকের পিছনে একটি গাড়ি ধাক্কা মারলে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে যুবককে মৃত বলে জানান চিকিৎসকেরা। আহত তরুণীকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দিকে, সোমবার রাতে মফস্সল থানার মাগুড়িয়া গ্রামের অদূরে বরযাত্রীর গাড়ি থেকে রাস্তায় পড়ে যান হেমন্ত সিংহ (২৫) নামে এক যুবক। সেই সময় চাষমোড়গামী একটি ট্রেলার ওই যুবককে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হেমন্ত নিতুড়িয়া থানার উপরডি গ্রামের বাসিন্দা। ট্রেলার আটক করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement