স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার

স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বধূর পরিবারের তরফে অভিযোগ, রীতিমতো পরিকল্পনা করে ওই কাণ্ড করেছে স্বামী সাজিদ শেখ ও তার বাবা-মা। তারাপীঠ থানার সাহাপুর এলাকার রবিবারের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৪:০৬
Share:

অভিযুক্তদের মার বাসিন্দাদের।

স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বধূর পরিবারের তরফে অভিযোগ, রীতিমতো পরিকল্পনা করে ওই কাণ্ড করেছে স্বামী সাজিদ শেখ ও তার বাবা-মা। তারাপীঠ থানার সাহাপুর এলাকার রবিবারের ঘটনা। এ দিন সকালে অগ্নিদগ্ধ অবস্থায় বছর চব্বিশের রোকসেনাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, রোকসেনার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়়ে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

রোকসেনার কাকা সন্ধ্যাজোল গ্রামের হুমায়ুন মল্লিক জানান, বছর পাঁচেক আগে তারাপীঠ থানার সাহাপুর গ্রামের সাজিদের সঙ্গে ভাইঝির বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি থেকে টাকা আনানোর কথা বলে সাজিদ রুকসেনাকে মারধর করত। বহু বার বুঝিয়ে বলার পরেও জামাই শুধরোয়নি বলে বধূর বাপের বাড়ির তরফে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, রোকসেনার দুই ছেলে ও এক মেয়ে আছে। রোকসেনার ভাই খাইরুল শেখের দাবি, ‘‘শনিবার সন্ধ্যায় দিদিকে শ্বশুরবাড়িতে রেখে আসা হয়। পরদিন সকালেই গায়ে আগুন লাগানোর খবর পাই।’’ তারপরেই জামাই সাজিদ, শাশুড়ি নাসেরা বিবি, শ্বশুর সওকত শেখের নামে অভিযোগ দায়ের হয়।

এ দিকে, অগ্নিদগ্ধ হওয়ার খবর চাউর হতেই সাজিদকে মারধর করা হয় বলে অভিযোগ। রোকসেনার বাপের বাড়ির লোকেরা মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছে। টাকা দাবি করে বধূ নির্যাতনের কথা মুখে মুখে রটতেই সাজিদকে অজ্ঞাত পরিচয় কয়েক জন মারধর করে বলে অভিযোগ। রামপুরহাটের এসডিপিও কমল বৈরাগ্য জানান, বধূর স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Advertisement

প্রশিক্ষণ শিবির। চার জেলার স্কুল কলেজগুলির এনসিসি ক্যাডেটদের নিয়ে কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প শুরু হচ্ছে দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে। বর্ধমান হেড কোয়ার্টারের অধীনে কলেজের এনসিসি ক্যাডেটদের সোমবার থেকে এই প্রশিক্ষণ শিবির শুরু হবে। চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশিক্ষণ হবে কলেজ সংলগ্ন মাঠেই। এই প্রশিক্ষণ শিবিরের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল এনএস মাহাড়া জানিয়েছেন, প্রশিক্ষণের পাশাপাশি ২০-২১ ফেব্রুয়ারি এনসিসি ‘সি’ সার্টিফিকেট দেওয়ার জন্য পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়ার জন্য উপস্থিত থাকবেন মেদিনীপুরের খড়গপুরের এনসিসি গ্রুপের আধিকারিকেরা। ছেলেমেয়ে মিলিয়ে বীরভূম, পুরুলিয়া, বর্ধমান ও হুগলি জেলার স্কুল ও কলেজগুলি থেকে মোট ৪০০ জন ক্যাডেট প্রশিক্ষণ শিবিরে যোগ দিচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement