বর্ষায় কাদা, বৃষ্টি থামলে ধুলো। সঙ্গে রয়েছে রাস্তার উপর ছোট বড় গর্ত। দুবরাজপুর থেকে জালালপুর হয়ে লোবা যাওয়ার বেহাল রাস্তা সংস্কারের দাবি দীর্ঘ দিনের। কিন্তু গত এক দশকেও সেই রাস্তার কাজে হাত পড়েনি। ফলে চূড়ান্ত সমস্যায় পড়তে হয় বেশ কয়েকটি গ্রামের মানুষকে। লোবায় কালীপুজো বিখ্যাত। এই সময় প্রচুর ওই রাস্তা ধরে মানুষ যাতায়াত করবেন। দুর্ভোগ রয়েছে তাঁদের জন্যও। অদূর ভবিষ্যতে রাস্তাটি তৈরি হবে এমন আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে নেই।