Bengal Weather Today

গরমে স্বস্তির বার্তা, রাজ্যে টানা তিন দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১০:৪৭
Share:

রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। প্রতীকী ছবি।

সকাল থেকেই চড়া রোদ। বেলা গড়াতে না গড়াতেই অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা। তবে এই অবস্থা পাল্টে কলকাতার আকাশে মেঘের আনাগোনা দেখা দিতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গল এবং বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement