রেলমন্ত্রী থাকার সময়ে মমতাই বরাত দিয়েছিলেন সংস্থাটিকে, অভিযোগ সিদ্ধার্থনাথের

সেতু কাণ্ডে এ বার সরাসরি মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ। বললেন, ‘‘শুধুই বাম আমলের কাঁধে দায় চাপিয়ে এই ঘটনায় দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সংস্থাটির কর্তাদের সঙ্গে ভালই সম্পর্ক ছিল মুখ্যমন্ত্রীর। আর ওই সংস্থাটিকে তিনি (মমতা) অনেক দিন ধরেই চেনেন। ওদের (আইভিআরসিএল) যে অনেকেই কালো তালিকায় ফেলে দিয়েছে, সেটাও মুখ্যমন্ত্রীর অজানা ছিল না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ১৮:৪৮
Share:

দায় এড়াতে গিয়ে কি আরও বেশি করে অভিযোগের জালে জড়িয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

Advertisement

সারদা আর নারদ কাণ্ডের পর আরও একটা কেলেঙ্কারির ‘তকমা’ পেল এ রাজ্যের ‘পরিবর্তনের সরকার’। ‘সেতুগেট-সিন্ডিকেট কেলেঙ্কারি’!

আর নতুন একটি অভিযোগের তিরও ছুটে এল মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে।

Advertisement

আরও পড়ুন- মমতাকে তীব্র আক্রমণ রাহুলের, বামেদের সঙ্গে মজবুত জোটের ডাক

রাজ্যে ‘পরিবর্তনের সরকার’কে নতুন ‘তকমা’টি দিয়ে বিজেপি-র কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ শনিবার বললেন, ‘‘শুধুই বাম আমলের কাঁধে দায় চাপিয়ে এই ঘটনায় দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সংস্থাটির কর্তাদের সঙ্গে ভালই সম্পর্ক ছিল মুখ্যমন্ত্রীর। আর ওই সংস্থাটিকে তিনি (মমতা) অনেক দিন ধরেই চেনেন। ওদের (আইভিআরসিএল) যে অনেকেই কালো তালিকায় ফেলে দিয়েছে, সেটাও মুখ্যমন্ত্রীর অজানা ছিল না।’’

Advertisement

তাই নাকি?

এমনটাই দাবি বিজেপি-র কেন্দ্রীয় নেতার। সিদ্ধার্থনাথের কথায়, ‘‘মমতা যখন রেলমন্ত্রী ছিলেন, তখন উনিই আইভিআরসিএল-কে রেলের বরাত পেতে সাহায্য করেছিলেন। আর সেই বরাত পেয়ে ওই সংস্থাটি জম্মু-কাশ্মীরে উধমপুর-বারামুলা টানেল বানানোর কাজও শুরু করে দেয়। পরে যখন তৃণমূলের মুকুল রায় রেলমন্ত্রী হন, তখনও ওই টানেল বানানোর দায়িত্বে ছিল সংস্থাটি। কিন্তু, তার পর সংস্থাটি সম্পর্কে খবরাখবর পেয়ে সংস্থাটিকে কালো তালিকায় ফেলে দেয় রেলও। ২০১১ সালে সংস্থাটির বিরুদ্ধে শুরু হয় সিবিআই তদন্ত। এ সব মমতা জানতেন না, এটা হয় নাকি? উনি সব জেনেশুনেও ক্ষমতায় আসার পর কেন ওই সংস্থাটিকেই উড়ালপুল বানানোর কাজে বহাল রাখলেন, সেটা্ই সবচেয়ে বড় সন্দেহের কারণ। এখনই বা কেন উনি ওই ঘটনার সিবিআই তদন্ত চাইছেন না?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement