TMC Split

শপথ দুই বিধায়কের, সর্বদল বৈঠক ১৬ই

প্রথম অধিবেশনের আগে আগামী ১৬ জুন, মঙ্গলবার বিধানসভায় সর্বদল বৈঠক ডাকলেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। অধিবেশন শুরু হওয়ার আগে প্রথামাফিক তৈরি হবে বিধানসভার নতুন কার্য উপদেষ্টা (বি এ) কমিটিও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৭:৫৩
Share:

শপথ গ্রহণের পরে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ ও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যয় এবং বিধানসভার কর্মীদের সঙ্গে ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা ও চণ্ডীতলার তৃণমূল কংগ্রেস বিধায়ক স্বাতী খোন্দকার। বিধানসভার নৌসর আলি কক্ষে। —নিজস্ব চিত্র।

নতুন বিধানসভার প্রথম অধিবেশন বসতে চলেছে আগামী ১৮ জুন। রাজ্যপালের ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশনের সূচনা হওয়ার কথা। নতুন সরকারের বাজেট পেশ হওয়ার কথা আগামী ২২ তারিখ। প্রথম অধিবেশনের আগে আগামী ১৬ জুন, মঙ্গলবার বিধানসভায় সর্বদল বৈঠক ডাকলেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। অধিবেশন শুরু হওয়ার আগে প্রথামাফিক তৈরি হবে বিধানসভার নতুন কার্য উপদেষ্টা (বি এ) কমিটিও। এরই মধ্যে শুক্রবার বিধানসভায় স্পিকারের কাছে শপথ নিয়েছেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। এ বারের বিধানসভা নির্বাচনে তিনিই সর্বাধিক ব্যবধানে জয়ী হয়েছেন। শপথ নিয়েছেন চণ্ডীতলার তৃণমূল কংগ্রেস বিধায়ক স্বাতী খোন্দকারও। পা ভেঙে যাওয়ায় এর আগে জেলার বিধায়কদের জন্য নির্ধারিত সময়ে শপথ নিতে পারেননি স্বাতী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন