DA Notice

বকেয়া ডিএ নিয়ে বিজ্ঞপ্তি

আবার পেনশন বা পারিবারিক পেনশনপ্রাপকদের যাঁরা কলকাতা, অন্য রাজ্য বা দেশে তা স্থানান্তরিত করেছেন, তাঁরা বা তাঁদের আইনসম্মত উত্তরাধিকারীরা বকেয়ার ব্যাপারে ট্রেজ়ারি বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০৮:৩৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বকেয়া ডিএ (রোপা-২০০৯ অনুযায়ী) এবং ডিআর (পেনশনপ্রাপকদের জন্য) সংক্রান্ত বৈঠকের প্রায় সঙ্গে সঙ্গেই বিজ্ঞাপন আকারে একটি বিজ্ঞপ্তি সামনে আনল রাজ্য সরকার। তাতে বকেয়া ডিএ-ডিআর প্রাপকদের করণীয় জানিয়ে দেওয়া হয়েছে।

সরকারের সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সব রাজ্য সরকারি পেনশনপ্রাপক বা পারিবারিক পেনশনপ্রাপকদের পেনশন সংশ্লিষ্টদের মৃত্যুর কারণে (২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা পেতেন) বন্ধ হয়ে গিয়েছে, তাঁদের নমিনি বা যোগ্য উত্তরাধিকারীরা বকেয়া ডিআর পাবেন। তাই প্রয়োজনীয় নথি-সহ সংশ্লিষ্টদের ট্রেজ়ারি কার্যালয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে। পেনশন বা পারিবারিক পেনশনপ্রাপকদের যাঁরা ট্রেজ়ারি থেকে পেনশন পেয়ে থাকেন, অথচ তাঁদের মধ্যে যাঁদের জীবনের শংসাপত্র জমা না দেওয়ার কারণে তা বন্ধ রয়েছে, সংশ্লিষ্টদের ক্ষেত্রে ট্রেজ়ারিতে গিয়ে বা অনলাইনে সেই শংসাপত্র জমা করতে হবে দ্রুত। এ ব্যাপারে সহযোগিতার জন্য ০৩৩-২২৫৩-৫৪১৭ নম্বরে যোগাযোগ করতে বলেছে সরকার। আবার পেনশন বা পারিবারিক পেনশনপ্রাপকদের যাঁরা কলকাতা, অন্য রাজ্য বা দেশে তা স্থানান্তরিত করেছেন, তাঁরা বা তাঁদের আইনসম্মত উত্তরাধিকারীরা বকেয়ার ব্যাপারে ট্রেজ়ারি বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।

অর্থ দফতরের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মচারী এবং সংশ্লিষ্ট সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ‘ম্যানুয়াল সার্ভিস বুক’ স্ক্যান করে রাজ্যের আইএফএমএস পোর্টালে আপলোড করতে বলেছে নবান্ন। একই সঙ্গে, এইচআরএমএস-মডিউলে ই-সার্ভিস বুক দ্রুত পূরণ করার নির্দেশও নিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় মামলাকারী সংগঠনগুলিকে নিয়ে বকেয়া ডিএ-সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বকেয়া ডিএ-ডিআর দেওয়া নিয়ে আশ্বাস দিয়েছিল সরকার। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পদক্ষেপের আশ্বাসও মুখ্যমন্ত্রী দিয়েছিলেন বলে সংগঠনগুলি দাবি করেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন