High Madrasa result 2022: সোমবার হাই মাদ্রাসার ফল প্রকাশ, একই দিনে মার্কশিট, শংসাপত্রও মিলবে

মার্কশিট এবং শংসাপত্র সংগ্রহের জন্য মাদ্রাসার প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে । তাঁরা সংশ্লিষ্ট জেলার বিতরণ কেন্দ্র থেকে সেগুলি সংগ্রহ করবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০২২ ১৮:৪১
Share:

ফাইল চিত্র।

হাই মাদ্রাসা পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী সোমবার। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে একটি নির্দেশিকায় বুধবার এই ঘোষণা করা হয়েছে। তাতে বলা হয়েছে, ৩০ মে দুপুর ১২টার সময় সল্টলেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের দফতর, মওলানা আবুল কালাম আজাদ ভবনে পরীক্ষার ফল প্রকাশিত হবে। ২০২২ সালের হাই মাদ্রাসা পরীক্ষার আলিম এবং ফজিল পরীক্ষার ফল জানাবে পর্ষদ।

Advertisement

সোমবারই পরীক্ষার মার্কশিট এবং শংসাপত্রও দেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ। ওই নির্দেশিকায় সমস্ত মাদ্রাসা প্রধানদের সংশ্লিষ্ট জেলার বিতরন কেন্দ্র থেকে তা সংগ্রহ করতে বলা হয়েছে। এ ছাড়া পর্ষদ জানিয়েছে মাদ্রাসা ছাত্র ছাত্রীরাও সোমবার দুপুর ১২টা থেকেই নিজেদের পরীক্ষার ফল জানতে পারবেন ইন্টারনেটে।

www.wbbme.org, wbresults.nic.in এবং www.exametc.com-এ পরীক্ষার ফল জানা যাবে। মোবাইলে পরীক্ষার ফল জানতে WBBME লিখে <space> দিয়ে রোল নম্বর টাইপ করে ৫৬০৭০ নম্বরে পাঠালেও পরীক্ষার ফল জানা যাবে। মোবাইলের সব অপারেটরের ক্ষেত্রেই এই নম্বর প্রযোজ্য। তবে বিনামূল্যে এসএমএস মারফৎ ফল জানতে পরীক্ষার্থীকে তাঁর রোল নম্বর এবং মোবইল নম্বর নথিভুক্ত করতে হবে www.exametc.com-এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement