Weather Update of West Bengal

কলকাতায় ফের বৃষ্টি শুরু হতে পারে আগামী সপ্তাহ থেকে! উত্তরে ঝোড়ো হাওয়ার সতর্কতা, কোথায় কী পূর্বাভাস

উত্তরবঙ্গে সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১০:৩৩
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তেমন ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। যদিও কোথাও সতর্কতা নেই। তবে উত্তরবঙ্গে সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে দুই ২৪ পরগনা, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির আপাতত কোনও পূর্বাভাস নেই। আগামী রবিবার পর্যন্ত আবহাওয়া পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস না-থাকলেও উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এ ছাড়াও, দুই দিনাজপুর এবং মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Advertisement

কলকাতার আকাশ বুধবার মূলত পরিষ্কারই থাকবে। তবে কোথাও কোথাও আকাশে মেঘের আনাগোনা দেখা দিতে পারে। যদিও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শহরে। মঙ্গলবার ০০৩.৬ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement